ইমদাদুল হক আম্মান
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল ময়দানে ইসলামী সমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি জীবনব্যবস্থার পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র ও সমাজতন্ত্রসহ বিভিন্ন মানব রচিত মতবাদে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তাঁর দাবি, এসব ব্যবস্থার পরিবর্তে আল-কুরআন ও সুন্নাহর আলোকে জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।
তিনি বলেন, মানুষের দুনিয়ার জীবনে কল্যাণ ও শান্তি এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির লক্ষ্যেই আল্লাহ তায়ালা পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। তাই জীবনের সব ক্ষেত্রে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় প্রত্যেকের ঈমানি, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করা উচিত।
সৈয়দ হুমায়ূন কবীর আরও বলেন, গণতান্ত্রিক নির্বাচন, সশস্ত্র লড়াই, গণআন্দোলন কিংবা সেনা অভ্যুত্থান—কোনোটিই ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয় বলে তাদের সংগঠন মনে করে। তাঁর ভাষ্য অনুযায়ী, ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে আদর্শভিত্তিক সমাজ গঠনই ইসলাম প্রতিষ্ঠার পথ। তিনি দুর্নীতি, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান।
সমাবেশে তিনি কল্যাণ ও মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ইসলামী সমাজের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মদ সালেহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা ইয়াছিন, আমীর হোসাইন, সোলায়মান কবীর, মো. আজমুল হক, মো. হুমায়ূন কবির, হাফিজুর রহমান, সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম মিঠু, মো. মিজান উদ্দিন মিলন, মো. সোহেল, ইসমাঈল দাড়িয়া এবং ফেনী জেলা দায়িত্বশীল হাফেজ গণি।
সম্পাদক : সম্পাদক, প্রকাশক: আয়েশা আক্তার
ঠিকানা : চৌরঙ্গী মার্কেট, ২য় তলা, কান্দির পাড়, কুমিল্লা।
সম্পাদক: editorcomillacrimenews@gmail.com
বিজ্ঞাপন: comillacrimenews@gmail.com
নিউজরুম: infocomillacrimenews@gmail.com
© ২০২ ৬ Comilla Crime News সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। |
Copyright © 2026 comillacrimenews.com. All rights reserved.