প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৫:১৬ পি.এম ||
প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
তিতাসে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিজিডিসিএলের অভিযান, ১৩ অবৈধ রাইজার কর্তন, জরিমানা ৪৫ হাজার টাকা
দুটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, বিচ্ছিন্ন করা হয়েছে ১৮টি আবাসিক সংযোগ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহার এবং অবৈধ বুস্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বাতাকান্দি বাজারের মাজারের দক্ষিণ পাশে এবং দক্ষিণ আকালিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১৮টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ১৩টি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয় এবং পাঁচজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিডিসিএল সূত্রে জানা যায়, অভিযানে দুটি স্পটে মোট ৯২টি আবাসিক সংযোগ পরিদর্শন করা হয়। এর মধ্যে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে ২টি, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ৩টি এবং অবৈধ বুস্টার ব্যবহারের দায়ে ১টি সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া নকশাবহির্ভূত স্থানে গ্যাস ব্যবহারের দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ১১টি আইডল রাইজার শনাক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আনজুম। এ সময় বিজিডিসিএলের প্রকৌশলী ও র ্যাব- পুলিশ সদস্য ও বিজিডিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক গ্যাস শিল্প খাতে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই গৃহস্থালিতে বিকল্প জ্বালানি ব্যবহারে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।
নিউজডেস্ক//আম্মান
সম্পাদক : সম্পাদক, প্রকাশক: আয়েশা আক্তার
ঠিকানা : চৌরঙ্গী মার্কেট, ২য় তলা, কান্দির পাড়, কুমিল্লা।
সম্পাদক: editorcomillacrimenews@gmail.com
বিজ্ঞাপন: comillacrimenews@gmail.com
নিউজরুম: infocomillacrimenews@gmail.com
© ২০২ ৬ Comilla Crime News সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। |
Copyright © 2026 comillacrimenews.com.
All rights reserved.