বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাবেক মেয়র ও বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কুর নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ঈদগাহ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে হলে নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপিকে টিকিয়ে রাখতে কুমিল্লার সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ও দূরত্ব রেখে কোনো রাজনৈতিক সংগঠন শক্তিশালীভাবে মাঠে টিকে থাকতে পারে না।
মনিরুল হক সাক্কু বলেন, দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে। কুমিল্লার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য না থাকলে বিএনপির মাঠের রাজনীতি আরও কঠিন হয়ে পড়বে।
তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতাকর্মীদের প্রতি ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে নেতাকর্মীরা দলীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের প্রত্যাশা—পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
সম্পাদক : সম্পাদক, প্রকাশক: আয়েশা আক্তার
ঠিকানা : চৌরঙ্গী মার্কেট, ২য় তলা, কান্দির পাড়, কুমিল্লা।
সম্পাদক: editorcomillacrimenews@gmail.com
বিজ্ঞাপন: comillacrimenews@gmail.com
নিউজরুম: infocomillacrimenews@gmail.com
© ২০২ ৬ Comilla Crime News সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। |
Copyright © 2026 comillacrimenews.com. All rights reserved.