১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadউজ্জীবিত আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের আগে মেসির নতুন বার্তা,

উজ্জীবিত আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের আগে মেসির নতুন বার্তা,

ছবি-সংগ্রহকৃত
অনলাইনডেস্ক।।

এবছর ২০২৬ সালের বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ষষ্ঠবারের মতো হাজির হচ্ছেন লিওনেল মেসি। শিরোপাধারী আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করে সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা ছড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আলজেরিয়ার বিপক্ষে আগামীকাল ভোরে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন মেসি। বরাবরের মতো খুব বেশি কথা নয়, ছবির মাধ্যমেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। পোস্টের একটি ছবিতে ছিল দৃঢ় বার্তা, যা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

৩৮ বছর বয়সী মেসির জন্য এটি রেকর্ড গড়া ষষ্ঠ বিশ্বকাপ। অনেকের ধারণা, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ অভিযান। তাই প্রতিটি মুহূর্তই হয়ে উঠছে বিশেষ। সম্প্রতি চোটের শঙ্কা কাটিয়ে তিনি মাঠে ফিরেছেন এবং প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন, যা আর্জেন্টিনা শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে।

কোচ লিওনেল স্কালোনি এবং সতীর্থ নিকোলাস ওতামেন্দিও মেসির নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মানসিকতার প্রশংসা করেছেন। তাদের মতে, মেসি এখনও দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং তার উপস্থিতিই আর্জেন্টিনাকে বাড়তি শক্তি দেয়।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার আলজেরিয়াকে দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে। আর সেই অভিযানের আগে মেসির এই নীরব কিন্তু শক্তিশালী বার্তা যেন গোটা আর্জেন্টিনাকে মনে করিয়ে দিলো স্বপ্ন এখনও বেঁচে আছে, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন ‘লা পুলগা’।

নিউজডেস্ক/কুক্রানি/২৬