১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadকুমিল্লায় ভোক্তা অভিযানে তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

কুমিল্লায় ভোক্তা অভিযানে তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

comilla_Crime_News

কুমিল্লা মহানগর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান; ২৭ হাজার টাকা জরিমানা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে মহানগর এলাকায় ফুচকা দোকান, মিষ্টি ও কনফেশনারি এবং শিশু খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিগুলোতে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ৯৯/- টাকা আনলিমিটেড ফুচকা বিক্রি কিন্তু সরেজমিনে খেতে এসে ভোক্তারা প্রতারনার শিকার হন।

এছাড়াও মিষ্টি মুল্য তালিকা প্রদর্শন না করা, বিদেশি পণ্যে MRP না থাকা,পার্টি বা জন্মদিনের কেকে তারিখ বা মেয়াদ না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

এসকল অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন ধারায় The Premium Street food by Pihu কে ২ হাজার টাকা, প্রিমিয়াম সুইটসকে কে ২০ হাজার টাকা এবং পিপাসা কনফেকশনারিকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং পুলিশের একটি দল।

অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতকরণ এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে অধিদপ্তর কর্তৃক এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার বাক্কী//