২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadকুমিল্লায় বিজিবির অভিযানে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

আয়েশা আক্তার।।

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন আমানগন্ডা বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা এবং বিধি অনুযায়ী জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজডেস্ক…….