২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadকুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আদালতের আদেশ অনুযায়ী, একজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, ছয়জনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সাতজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।