২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeকুমিল্লাব্রাহ্মণপাড়াব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক চারটি অভিযানে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে।

প্রথম অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামান উপজেলার ষাইটশালা (মনির মাস্টারের বাড়ি) এলাকার বাসিন্দা এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. দুলাল মিয়া (৩৭)-কে গ্রেপ্তার করেন।

দ্বিতীয় অভিযানে থানার এসআই ডিএমএ মজিদ উপজেলার ষাইটশালা (উত্তরপাড়া) এলাকার জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করেন।

তৃতীয় অভিযানে এসআই সৈকত মজুমদার দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকার জিআর পরোয়ানাভুক্ত আসামি সিরাজুল ইসলাম ওরফে সরাজ (৩৫)-কে গ্রেপ্তার করেন।

অপরদিকে, চতুর্থ অভিযানে এএসআই মো. মুছা মকিমপুর এলাকার অলি (৪০)-কে মাদক সেবনের অভিযোগে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া চারজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।