১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst lead৩২ জন একসঙ্গে যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কলে

৩২ জন একসঙ্গে যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কলে

ছবি-সংগ্রহকৃত

অনলাইনডেস্ক।।

এতদিন ওয়েব ব্রাউজার থেকে শুধু ব্যক্তিগত বা ওয়ান-টু-ওয়ান কল করা যেত। নতুন আপডেট চালু হলে ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই গ্রুপভিত্তিক অডিও ও ভিডিও কল করতে পারবেন। ফলে অফিসের কাজ, অনলাইন আলোচনা কিংবা পরিবার-বন্ধুদের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

নতুন ভাবে হোয়াটসঅ্যাপ ওয়েবের গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন সদস্য অংশ নিতে পারবেন ,ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় এবার ওয়েব সংস্করণে বড় পরিবর্তন আনতে চলেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ওয়েবে গ্রুপ ভয়েস কল ও গ্রুপ ভিডিও কল সুবিধা পরীক্ষামূলকভাবে কিছু বিটা ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

কীভাবে ব্যবহার করবেন? নতুন ফিচারটি চালু হলে গ্রুপ চ্যাটের ভেতরে একটি কল আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে ব্যবহারকারীরা ভয়েস কল অথবা ভিডিও কলের অপশন বেছে নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রুপের সবাইকে একসঙ্গে কল করার প্রয়োজন হবে না। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সদস্যদের নির্বাচন করে কল শুরু করা যাবে।

একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন: হোয়াটসঅ্যাপ ওয়েবের গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন সদস্য অংশ নিতে পারবেন। এই সীমা মোবাইল ও ডেস্কটপ অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। ফলে যে প্ল্যাটফর্ম থেকেই ব্যবহার করা হোক না কেন, ব্যবহারকারীরা প্রায় একই ধরনের কলিং অভিজ্ঞতা পাবেন।

ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

কল লিঙ্ক ও স্ক্রিন শেয়ারিং: নতুন আপডেটে কল লিঙ্ক তৈরির সুবিধাও যুক্ত হচ্ছে। একটি লিঙ্ক শেয়ার করেই অন্যদের সহজে কলে আমন্ত্রণ জানানো যাবে। পাশাপাশি ভিডিও কল চলাকালে স্ক্রিন শেয়ার করার সুযোগ থাকবে। এতে প্রেজেন্টেশন, নথি, ওয়েবসাইট বা অন্য যেকোনো কনটেন্ট রিয়েল-টাইমে অন্য অংশগ্রহণকারীদের দেখানো সম্ভব হবে।

নিরাপত্তা থাকবে আগের মতোই: হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ কল, ভিডিও কল এবং স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর থাকবে। অর্থাৎ কলের সময় আদান-প্রদান হওয়া তথ্য ও কথোপকথন অন্য কেউ দেখতে বা শুনতে পারবে না।

কেন গুরুত্বপূর্ণ এই আপডেট? হোয়াটসঅ্যাপ ওয়েবের এই নতুন সুবিধাগুলো ব্রাউজারনির্ভর যোগাযোগকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে যারা আলাদা সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করতে চান না, তাদের জন্য এটি বেশ কার্যকর সমাধান হতে পারে। কাজের মিটিং থেকে শুরু করে ব্যক্তিগত যোগাযোগ সব ক্ষেত্রেই ওয়েব সংস্করণের ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।