১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeখেলাএশিয়ান বীচ কাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের নারী দলের দুর্দান্ত জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান বীচ কাবাডিতে থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের নারী দলের দুর্দান্ত জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Comilla Crime News - State Minister for Sports congratulates Bangladesh women's team for their great victory over Thailand in Asian Beach Kabaddi

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বীচ কাবাডির প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। এই অনবদ্য সাফল্যে দলটির খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ১৭ পয়েন্টের ব্যবধানে এই জয় শুধু একটি ম্যাচের ফলাফল নয়, বরং এটি মেয়েদের অদম্য সাহস, কঠোর পরিশ্রম এবং লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি। তিনি উল্লেখ করেন, বালুচরে খেলোয়াড়রা যেভাবে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন, তা গোটা জাতিকে গর্বিত করেছে।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের প্রতিটি রেইড ও প্রতিটি ট্যাকল প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

প্রতিমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জয় দেশের হাজারো তরুণীকে কাবাডির প্রতি আগ্রহী করে তুলবে এবং আগামী দিনে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। তাঁর মতে, দলের নিবেদন, শৃঙ্খলা ও টিম স্পিরিট নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি কামনা করেন, দলের এই জয়ের ধারা যেন অব্যাহত থাকে এবং এশিয়ার বুকে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়ে ওঠে।