১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadকুমিল্লা ওয়াসা ও নাগরিক সেবার মান উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সাথে মতবিনিময়

কুমিল্লা ওয়াসা ও নাগরিক সেবার মান উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সাথে মতবিনিময়

cumillacrimenews0001

কুমিল্লা নগরীর সেবার মান উন্নয়ন ও পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী উপহার দিতে সিটি প্রশাসক ও ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম ও সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু উপস্থিতিতে ওয়াসার বোর্ডের কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন।

এ সময় কুমিল্লা নগরীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও অন্যান্য নাগরিক সেবা এবং কার্যক্রমের সকল বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও কুমিল্লা ওয়াসার কার্যক্রম কে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এবং নগরবাসীর সেবার মান কীভাবে বৃদ্ধি করা যায় এ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন ও অন্যান্য কর্মকর্তারা।

সভা শেষে কুমিল্লা ওয়াসার বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।