২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadকোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের সুমন

কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের সুমন

কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের সুমন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা কোনো ভাইয়ের রাজনীতি করবেন না, শুধু বিএনপির রাজনীতি করবেন। দলের নেতা একজনই—আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান।

জাকারিয়া তাহের সুমন বলেন, দলের মধ্যে বিভেদ থাকলে বিএনপি কখনো শক্তিশালী হতে পারবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাই দলের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, আপনাদের মধ্যে যদি বিভেদ থাকে, দলের মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে দল টিকবে না। সরকারও দুর্বল হয়ে যাবে। সরকারের সবচেয়ে বড় শক্তি হলো তার দলের ঐক্যবদ্ধ অবস্থান। আপনারা যদি বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে দেখতে চান, তাহলে দলের মধ্যে ঐক্য ধরে রাখেন।

তিনি আরও বলেন, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পরিহার করে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
আলোচনা সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।