২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadকুমিল্লার মাটিতে মাদক ও কিশোর গ্যাংয়ের আস্তানা গড়তে দেওয়া হবে না: শহিদুল ইসলাম ছোটন

কুমিল্লার মাটিতে মাদক ও কিশোর গ্যাংয়ের আস্তানা গড়তে দেওয়া হবে না: শহিদুল ইসলাম ছোটন

অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়: শহিদুল ইসলাম ছোটন

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার মাটিতে মাদক, কিশোর গ্যাং ও অপরাধের কোনো আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া কোনো অপশক্তির সঙ্গে আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শহিদুল ইসলাম ছোটন।

মাদক ব্যবসায়ী, কিশোরদের অপরাধের পথে ঠেলে দেওয়া চক্র এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে তিনি বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক কিংবা যারই পরিচয় বা ছত্রছায়ায় থাকুক—আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শহিদুল ইসলাম ছোটন বলেন, “তরুণ সমাজ আমাদের শক্তি, আমাদের ভবিষ্যৎ। মাদকের বিষে সেই ভবিষ্যৎ ধ্বংস হতে দেওয়া যাবে না। কুমিল্লার প্রতিটি সচেতন মানুষকে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে থাকা চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নীরব থাকার সময় শেষ। এখনই সময় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

নিউজডেস্ক….