২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadসংসদে সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সংসদে সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইনডেস্ক।।

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা, বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান এবং দলীয় কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার কারণে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত সময়ের হতে পারে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে।

নিউজডেস্ক…….