২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadবন্যার্ত মানুষের পাশে ‘মানবিক লুদিয়ারা টিম’— চট্টগ্রামে ২৫০-এর বেশি পরিবার পেল খাদ্য ও সহায়তা

বন্যার্ত মানুষের পাশে ‘মানবিক লুদিয়ারা টিম’— চট্টগ্রামে ২৫০-এর বেশি পরিবার পেল খাদ্য ও সহায়তা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লুদিয়ারা গ্রামের মানবিক লুদিয়ারা টিম।

গতকাল (১৭ জুলাই) সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় সফলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ২৫০টিরও বেশি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ২৫টিরও বেশি পরিবারকে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়, যা দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবিক লুদিয়ারা টিমের পক্ষ থেকে জানানো হয়, এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, শ্রম, সময় ও দোয়ার মাধ্যমে পাশে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার কাছে সবার এই মানবিক অবদান কবুল হওয়ার এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান লাভের জন্য দোয়া করা হয়।

সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করার এ ধারা অব্যাহত থাকবে।“মানুষ মানুষের জন্য”— এই বিশ্বাসকে ধারণ করে মানবিক লুদিয়ারা টিমের এমন উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

নিউজডেস্ক,কুমিল্লা।