২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadরাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

আন্তর্জাতিকডেস্ক।।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সিইসির সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, সম্ভাব্য কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হতে পারে।

এ ছাড়া নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বঙ্গভবনে অনুষ্ঠেয় এ সৌজন্য সাক্ষাতে নির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজডেস্ক/কুমিল্লা