২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মনিরুল হক চৌধুরীর ক্ষোভ, জনগণের উপস্থিতি নিয়ে প্রশ্ন

বিশেষ অতিথি পাঁচজন, জনগণ মাত্র তিনজন—বাকি সবাই বাধ্য হয়ে এসেছেন, বক্তব্য দেওয়ার কিছু নেই: মনিরুল হক চৌধুরী
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে জনগণের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জনগণ পেয়েছি তিনজন, অতিথি পেয়েছি পাঁচজন, বাকিরা বাধ্য হয়ে এসেছেন। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। তাঁর এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ রোজী আকতার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, আমিরুজ্জামান আমির, খলিলুর রহমান বিপ্লবসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা এবং জনসম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়। তবে সংসদ সদস্যের মন্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণের বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে।

নিউজডেস্ক//আম্মান