
এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নগরজুড়ে মিছিল, স্লোগানে মুখরিত রাজপথ
কুমিল্লা প্রতিনিধি।।
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে নগরীর কান্দিরপাড়ে বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজগঞ্জ, মোগলটুলী ও ঈদগাহসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম), আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় ‘রসি লাগলে রসি নে, ফাঁসি ফাঁসি দেয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ।
কর্মসূচিতে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নিউজডেস্ক//আম্মান










