২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দুই কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দিলেন সিটি প্রশাসক

জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দিবসের তাৎপর্য সুন্দরভাবে উপস্থাপন করায় কুমিল্লার দুই শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সোমবার (৯ নভেম্বর) ব্যক্তিগত উদ্যোগে তাজবীদ তোহা আরিয়ান ও লামিয়া আক্তারকে সম্মাননা অর্থ ও ক্রেস্ট প্রদান করেন তিনি। এ সময় দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পড়াশোনাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সিটি প্রশাসক।
নিউজডেস্ক//আম্মান