২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

রাজশাহী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি।।
নগর উন্নয়ন ও নগর সুশাসন প্রকল্পের (UDCGP) পরিকল্পনা কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে দুই দিনের সফরে রাজশাহী পৌঁছেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এদিকে নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালার প্রস্তুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর উদ্যোগে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে তিন দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার শিরোনাম ‘এক্সপোজার ভিজিট, হরাইজন্টাল লার্নিং, ইভ্যালুয়েশন অ্যান্ড প্ল্যানিং ওয়ার্কশপ’।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় নগর পরিকল্পনা ও উন্নয়ন, সিটি গভর্ন্যান্স, বিভিন্ন সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, চলমান প্রকল্পের মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিভিন্ন সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, পরিকল্পনার সমন্বয় এবং নগর সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে।

নিউজডেস্ক//আম্মান