২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন

সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ভূইয়া, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন সরকার। 
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ঝাউতলা শহীদ শামসুল হক সড়কে অবস্থিত বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদ ওয়াক্ফ এস্টেটের (৬-৪-২০২৬) তারিখে ২০২৬-২০২৭ মেয়াদের (দুই বছর) জন্য নতুন উপদেষ্টা ও পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে মসজিদের পরিচালনা কমিটি নিয়ে উভয়পক্ষের আবেদন, স্থানীয় ওয়াক্ফ পরিদর্শকের তদন্ত প্রতিবেদন এবং শুনানি পর্যালোচনা করে নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের নথিতে উল্লেখ করা হয়, মসজিদটির প্রতিষ্ঠালগ্ন থেকে স্থানীয় মুসল্লিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তবে পূর্বে অনুমোদিত কমিটি গঠনের বিষয়ে অধিকাংশ সদস্য ও সাধারণ মুসল্লি অবগত ছিলেন না বলে স্থানীয় ওয়াক্ফ পরিদর্শকের তদন্তে উঠে আসে। এ নিয়ে মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।
শুনানিতে উভয়পক্ষের বক্তব্য, ওয়াক্ফ দলিল ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে মসজিদের সুষ্ঠু পরিচালনা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নতুন উপদেষ্টা ও পরিচালনা কমিটি গঠনের সুপারিশ করা হয়। একই সঙ্গে মোতাওয়াল্লী হিসেবে মো. আব্দুল মাজেদকে বহাল রাখার বিষয়টিও উল্লেখ করা হয়।
নতুন পরিচালনা কমিটি: নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ জামাল উদ্দিন সরকার।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাজী আবুল কালাম আজাদ বাবুল, আনোয়ার হোসেন, লুৎফর বারী চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রফেসর দীন মোহাম্মদ সরকার।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান ভূঁইয়া, প্রফেসর ফরিদ আহমেদ ও ডা. মো. আল-আমিন। সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সিরাজুল ইসলাম তুষার।
সদস্য হিসেবে রয়েছেন মো. গিয়াস উদ্দিন একরাম, মো. কামরুজ্জামান ভূঁইয়া সোহাগ, মো. জিয়াউল মোস্তফা, মো. হাসান মোর্শেদ, মো. আনিসুর রহমান চৌধুরী ও মো. মনসুর আহমেদ অপু।
উপদেষ্টা কমিটি: উপদেষ্টা কমিটিতে রয়েছেন আলহাজ্ব ফয়েজ উল্লাহ জালু, আলহাজ্ব মো. জুনাব আলী, লুৎফর রেজা খোকন, মো. কাজী আলী নেওয়াজ, মো. মশিউর রহমান চৌধুরী, ডা. গোলাম মোস্তফা, ডা. এম এম হাসান, মো. আব্দুস সালাম ও আবু তাহের।
বিভিন্ন উপকমিটিতে রয়েছেন: আইনবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট ইউসুফ।আপ্যায়ন কমিটিতে রয়েছেন মোখলেসুর রহমান মাস্টার, শহিদুল ইসলাম আবু, কাজী আবুল বাশার ও মাসুদুর রহমান লোটাস।
এ ছাড়া হেফজখানা কমিটিতে রয়েছেন কাজী মনিরুজ্জামান হাবিব, নেছারুল আলম ও কাজী খিজির আযম কুট্টি।
নতুন কমিটির সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে মসজিদ, মাদ্রাসা ও ওয়াক্ফ এস্টেটের ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নিউজডেস্ক//আম্মান