২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadকুমিল্লায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন এমপি মনিরুল হক চৌধুরী

Comilla Crime News - MP Monirul Haque Chowdhury visited a school in Comilla and took classes himself

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি শ্রেণিকক্ষে অংশ নেন এবং নিজেই পাঠদান করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। সংসদ সদস্যের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা আগ্রহ ও আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করে।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংসদ সদস্য বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। এজন্য বিদ্যালয়ে ইতিবাচক ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।