১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadকুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

Comilla Crime News - Dr. M. M. Shariful Karim is the new Vice-Chancellor of Comilla University.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

ড. শরীফুল করীম কুমিল্লা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৮তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগীয় প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনই তাঁর প্রধান লক্ষ্য।