১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeকুমিল্লাজাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুমিল্লায় র‍্যালি, পুষ্টি মেলা ও আলোচনা সভা

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুমিল্লায় র‍্যালি, পুষ্টি মেলা ও আলোচনা সভা

Comilla Crime News - Rally, nutrition fair and discussion meeting in Comilla on the occasion of National Nutrition Week 2026

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে অতিথিবৃন্দ পুষ্টি মেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে পুষ্টি বিষয়ক প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য জনগণের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত না হলে একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, পুষ্টি বৈষম্য দূরীকরণে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুমিল্লা জেলায় র‍্যালি, পুষ্টি মেলা, আলোচনা সভা, পুষ্টি বিষয়ক কাউন্সেলিংসহ বিভিন্ন কর্মসূচি আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।