২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadনৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী-FB_IMG_1784790466943

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-কে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। এ সময় ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান হিসেবে ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের নেতৃত্বে একটি আধুনিক, সক্ষম ও পেশাদার নৌবাহিনী গঠনের অভিযাত্রা আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।