২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeকুমিল্লাবুড়িচংহাজতী আসামীর মৃত্যুদণ্ড; এক লাখ টাকা অর্থদণ্ড

হাজতী আসামীর মৃত্যুদণ্ড; এক লাখ টাকা অর্থদণ্ড

Death sentence and a fine of one lakh taka for the undertrial prisoner.

কুমিল্লার বুড়িচং থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আসামি বিল্লালকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বুড়িচং থানার মামলা নং-৫, তারিখ ৬ অক্টোবর ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় দায়েরকৃত মামলাটির বিচার কার্যক্রম দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ জনাব আব্দুল হান্নান আসামি বিল্লাল (পিতা: হারুনুর রশিদ, মাতা: নিলুফা আক্তার, সাংপুর্ণমতি মসজিদ মাস্টার বাড়ি, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা)-কে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং বর্তমানে তিনি আদালতের হেফাজতে রয়েছেন। আদালতের মৃত্যুদণ্ড পরোয়ানা জারির পর তাকে কারাগারে পাঠানো হবে।