১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadবাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

অনলাইনডেস্ক।।

দেশের মৎস্য গবেষণা কার্যক্রমকে আরও আধুনিক, যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভা আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ও বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বোর্ডের কো-চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন লুৎফর রহমান কাজল, মোঃ আনোয়ারুল হক, রফিকুল ইসলাম হিলালী, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মোঃ মাহমুদুল হোসাইন খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তর-এর মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এর নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সাহানা, বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং পরিচালক ড. মোঃ লতিফুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং গবেষণা খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মৎস্য খাতের টেকসই উন্নয়ন, গবেষণার প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে বোর্ডের পক্ষ থেকে দেশের মৎস্য খাতের উন্নয়ন, গবেষণার প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজডেস্ক/কুক্রানি/২৬