
কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে চালু হলো প্রকল্পের কার্যক্রম
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল করার মাধ্যমে সেচ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় সোনাইছড়ি সেচ প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে সুইস গেট উদ্বোধন করেন কোতয়ালী থানা সেন্ট্রাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন (কেটিসিসিএ) লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট সমবায়ী মো. শাহজাহান সিরাজ। উদ্বোধন শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন।


অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও কেটিসিসিএ লিমিটেড পরিচালনা কমিটির সরকার মনোনীত সদস্য অ্যাডভোকেট মো. আখতার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন কেটিসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডা. মো. ইয়াসিন মিয়া, সোনাইছড়ি সেচ প্রকল্পের আহ্বায়ক ও বিশিষ্ট সমবায়ী আলহাজ্ব মো. ইয়াসিন আহমেদ, প্রতিষ্ঠানের সচিব মো. শরিফুল ইসলামসহ পরিচালনা কমিটির সদস্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী, কৃষক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সুইস গেটটি সচল হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় সেচ কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় কৃষকদের কৃষিকাজে পানি সরবরাহ ও সেচ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নিউজডেস্ক//আম্মান









