২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যা এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।

রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিম (৭৫) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় কার্যালয়ের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়-টিলা কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।