২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো ক্বেরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা

গুণী আলেমদের সম্মাননা প্রদান, টাউন হল মিলনায়তনে ব্যতিক্রমী আয়োজন

কুমিল্লা প্রতিনিধি।।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় ক্বেরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা এবং গুণী আলেমদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন এবারই প্রথম বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্বেরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতার পাশাপাশি বর্ষীয়ান ও গুণী আলেমদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি মুফতি নাঈমুল ইসলাম।

ধর্মীয় মূল্যবোধ, ইসলামী সংস্কৃতি ও গুণী আলেমদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আয়োজনটি বিশেষ তাৎপর্য লাভ করে।

নিউজডেস্ক//আম্মান