১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadনবগঠিত পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা

নবগঠিত পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দপ্তরে নবগঠিত পাঁচটি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি।

সভায় কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, টেকসই নগরায়ণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে আধুনিক, বাসযোগ্য ও স্মার্ট নগর গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত উন্নয়ন কর্তৃপক্ষগুলো কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজডেস্ক/কুক্রানি/২৬