২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadপ্রধানমন্ত্রীর উদ্বোধনে নিউরোসায়েন্স হাসপাতালে যুক্ত হলো নতুন ৫০০ শয্যা

প্রধানমন্ত্রীর উদ্বোধনে নিউরোসায়েন্স হাসপাতালে যুক্ত হলো নতুন ৫০০ শয্যা

স্টাফ রিপার্টার।।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবনের শুভ উদ্বোধন করেছেন।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নতুন ভবনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাসেবার মান, আধুনিক সুযোগ-সুবিধা ও রোগীদের জন্য বিদ্যমান সেবার বিষয়ে খোঁজখবর নেন।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবনটি চালু হওয়ায় নিউরোসায়েন্স সংক্রান্ত জটিল ও গুরুতর রোগের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারিত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক রোগী উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

নিউজডেস্ক।।