১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadবাংলালিংককে ইন্টারনেটের দাম কমাতে ও সাশ্রয়ী স্মার্টফোন নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলালিংককে ইন্টারনেটের দাম কমাতে ও সাশ্রয়ী স্মার্টফোন নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

Prime Minister calls on Banglalink to reduce internet prices and ensure affordable smartphones

ডিজিটাল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছে দিতে ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাতে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের হাতে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি, যাতে সব শ্রেণি-পেশার মানুষ সহজেই ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারেন।

তিনি আরও বলেন, ডিজিটাল সেবার বিস্তৃতি নিশ্চিত করতে প্রযুক্তির সহজলভ্যতা এবং ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, বাংলালিংকের পক্ষ থেকে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।