১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeআন্তর্জাতিকস্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে সহজ শর্তে অর্থায়ন বাড়ানোর দাবি বাংলাদেশের

স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে সহজ শর্তে অর্থায়ন বাড়ানোর দাবি বাংলাদেশের

Bangladesh calls for increased financing on concessional terms for the development of least developed countries.

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুত বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) প্রদান এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসকের যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক এলডিসির উন্নয়ন অগ্রগতি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ়, সমন্বিত এবং কার্যকর সহায়তা প্রয়োজন।

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উত্তরণকাল তিন বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, উত্তরণের আগে, উত্তরণ চলাকালে এবং পরবর্তী সময়েও এলডিসিগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও সহায়তা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ২০২৭ সালের মার্চে কাতারে অনুষ্ঠিতব্য দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং সুনির্দিষ্ট ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।