১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadযুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থার প্রভাবে দেশে কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থার প্রভাবে দেশে কমলো স্বর্ণের দাম

Comilla-Crime-News--Gold-pr

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে স্বর্ণের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সংগঠনটি জানায়, সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

একই সঙ্গে রুপার দামেও কমতি এসেছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

বিশ্ববাজারের দরপতনের ধারাবাহিকতায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।