২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond lead১৬ মে বরুড়ার জনসভাকে ঘিরে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

১৬ মে বরুড়ার জনসভাকে ঘিরে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

Comilla Crime News - Comilla Metropolitan Volunteer Party held a discussion meeting around the public meeting in Barura on May 16

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর আগামী ১৬ মে কুমিল্লার বরুড়ার লক্ষীপুর মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল।

সভায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, তারেক আজিম ভূঁইয়া রাজন, সদস্য সাইফুল ইসলাম রাশেদ, ডা. আব্দুল মুকিত খানসহ মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ আসন্ন জনসভাকে সফল করতে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় জনসভাকে সফল, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।