১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহত ১ হাজার ৭০০ ছাড়িয়েছে,

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহত ১ হাজার ৭০০ ছাড়িয়েছে,

অনলাইনডেস্ক।।

ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। খবর রয়টার্স।

দেশটির সরকারের তথ্য অনুযায়ী, প্রাণহানির পাশাপাশি আহতের সংখ্যা প্রায় ৫ হাজারে পৌঁছেছে। এছাড়া প্রায় ১৬ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অন্যদিকে, বিরোধী দল পরিচালিত একটি ওয়েবসাইটের দাবি, এখনো প্রায় ৪৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা দিন দিন কমে আসছে। এ পরিস্থিতিতে একুয়েডর ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল লা গুয়েইরা রাজ্যের মাকুতো শহরে তাদের উদ্ধার তৎপরতা স্থগিত করেছে।

নাসার প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মহাকাশ থেকে ধারণ করা ছবিতেও ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।

নিউজডেস্ক/২৬