১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadসরকারি কাজে বাধা দেওয়ায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সরকারি কাজে বাধা দেওয়ায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সংবাদ প্রকাশের পরই ব্যবস্থা, সরকারি কাজে বাধায় ৭ দিনের জেল

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর ইসলামপুর রোডে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে গত ১৪ আগস্ট দৈনিক রূপসী বাংলা-এ সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসন। সংবাদ প্রকাশের পরদিনই সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৫ আগস্ট) কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সরকারি কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, ইসলামপুর রোডের সড়ক ও ফুটপাতের একটি অংশে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সিটি প্রশাসনের নজরে আসে। পরে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করা এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সিটি প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজডেস্ক….