২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় খোলা আকাশের নিচে লেজার শোতে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরলেন প্রশাসক টিপু

১৯৭৫ থেকে ২০২৬—ইতিহাস, গণঅভ্যুত্থান ও নির্বাচনের নানা প্রেক্ষাপট উঠে এলো বর্ণিল আয়োজনে

কুমিল্লা প্রতিনিধি।।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে খোলা আকাশের নিচে আয়োজন করা হয় বর্ণিল লেজার শো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

লেজার শোর মাধ্যমে ১৯৭৫ আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, ২০২৫ সালের আন্দোলন এবং ২০২৬ সালের নির্বাচনসহ দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক নানা প্রেক্ষাপট তুলে ধরা হয়।

খোলা আকাশের নিচে আধুনিক প্রযুক্তির এমন ব্যতিক্রমী উপস্থাপনায় ইতিহাসের নানা অধ্যায় উপভোগ করেন উপস্থিত অতিথি ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকদের মতে, কুমিল্লায় উন্মুক্ত পরিবেশে লেজার শোর মাধ্যমে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরার এমন আয়োজন ছিল ব্যতিক্রমী। অনুষ্ঠানে বিএনপির সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আধুনিক প্রযুক্তির নান্দনিক উপস্থাপনায় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এ আয়োজন উপস্থিত দর্শকদের মধ্যে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

নিউজডেস্ক/কুমিল্লা