২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি: কুমিল্লায় ৪৫ হাজার টাকা জরিমানা

রংমহল কলার আড়ত ও ড্রিম বেকার্সসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা, জনসম্মুখে ধ্বংস করা হলো রাসায়নিক দিয়ে পাকানো কলা
কুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আদর্শ সদর উপজেলার স্টেশন রোড, রেসকোর্স ও শাসনগাছা এলাকায় কলার আড়ত, মুদি দোকান ও বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অপরিপক্ব কলা ক্ষতিকর রাসায়নিক ‘রাইপেন-১৫’ ব্যবহার করে পাকানোর প্রমাণ পাওয়ায় রংমহল কলার আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসম্মুখে রাসায়নিক দিয়ে পাকানো কলাগুলো ধ্বংস করা হয়।
অন্যদিকে, শাসনগাছা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরির দায়ে ড্রিম বেকার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সতর্কতা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

নিউজডেস্ক//আম্মান