২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadনগরীর ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

নগরীর ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।

সোমবার (১৫ জুন) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে পরিচালিত এ কার্যক্রম পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, বর্ষা মৌসুমে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কমাতে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হচ্ছে। নাগরিকদের দুর্ভোগ লাঘব এবং নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নগরবাসীকেও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে জলাবদ্ধতা কমিয়ে নাগরিকদের স্বস্তি নিশ্চিত করা যায়।

নিউজডেস্ক/কুক্রানি/২৬